শ্রমিক ছাঁটাই
করোনার এই ক্রান্তিকালে
শ্রমিক ছাঁটাই-এর ঘটনা,
জানিনা কিভাবে ভাই
করব তার বর্ণনা?
যে শ্রমিক কষ্ট করে
সচল রেখেছে কারখানা,
তাঁদের আত্মত্যাগের কথা
সব মানুষের জানা।
এই ধরণের অবিবেচনা
মালিক পক্ষের হলে,
শত শ্রমিকের দু’নয়ন
ভাসবে কষ্টের জলে।
মালিক ভাইদের সুবিবেচনা
আর ভলোবাসা,
শ্রমিক ভাইদের জীবনে
জাগাবে নতুন আশা।
২৭.৪.২০
Comments (6)