আমরা কোন হোটেলে খেতে গেলে নিজেদের রাজা রাজা বলে মনে করি। হোটেল বয়দের কোন মূল্যায়ন করি না। তাদেরকে তুই বলে সন্ধোধন করি। মোট কথা তাদের সাথে ভাল ব্যবহার করি না। সিগারেট বাইরে থেকে নিজেরা কিনে খেতে পারি না। বয়দের দিয়ে করাই। অনেক বয় পিতার সমান হলেও তাকে তুমি বলা হয়। এগুলো আমরা অহরহ করিছ। এগুলো আমাদের বর্জন করতে হবে। আমাদের মনে রাখতে হবে যে, যে কোন সময় আমরা তাদের মত অবস্থায় পড়তে পারি।