ব্যাচেলর
টেবিল চেয়ার চকি আঁটে
এমন একটি ঘর,
ঢাকার বুকে তুমি সুখি
খাঁটি ব্যাচেলর।
অনেক মেন্যু প্রিয় খাবার
তবু ডাল-ভাত,
এর অধিক পেতে হলে
মাথায় উঠে হাত।
বিদ্যুৎহীন ঘর তোমার
থাকো অন্ধকারে,
ভীজাকাপড় শুকাও তুমি
অ্যান্টেনার তারে।
তবুও তুমি ঘরেই আছো
দিন কেটে যায়,
এমন একটি ঘরেই এখন
কেউনা খুঁজে পায়।
অাঁধার রাতে সুখের স্বপন
বিনি প'সায় দেখো,
রাধানীতে রাজার হালে
স্বপ্ন জি'য়ে রেখো।
ঢাকায় আছে ঘুমার মতো
এমন একটি ঘর,
এটাই আজকে ব্যাচেলরের
সব'চে ভালো খবর।
.
১১/০৮/১৬
Comments (8)