--স্বপন শর্মা
কবিতায় কি উষ্ণতা আছে?
আমার ছোট মেয়ের
নিউমোনিয়া দু'দিন থেকে|

সম্ভবত শীতের পোশাকের
কিছুটা অভাব ছিল,
সময় মতো পারিনি দিতে|
এখন মা-মেয়ে দুজন
আছে সরকারী হাসপাতালে|

স্ত্রী বলে আমি নাকি
পিতা হিসেবে একেবারে বাজে,
প্রেসকিপশন হাতে পেয়ে
আজ প্রথম বুঝলাম
এই দু ছত্র কবিতা ছাড়া
আমার আর কিবা আছে|

আমি ব্যর্থ এক পিতা হিসেবে
যখন দেখি আমার-
ছেলে মেয়েরা থাকে উপবাসে|

কবিতায় কি পেটের ক্ষুধা মেটে?
_________________________