ঠিক বৃক্ষের মতন, শিকড়হীন বৃক্ষ যেমন
স্বর্ন লতা, তার চেয়ে আগাছা বলাই শ্রেয়
শত করা শত ভাগ ঠিক| একটা বেকার জীবন।
তবুও বহাল তবিয়তে চলা ফেরা
এক দিন আসবে সময় দুর ভবিষ্যতে--
এমন গোটা কয়েক স্বপ্ন নিয়ে জীবনটা গড়া
তার পর কেউ পেয়ে যাবে ফ্ল্যাট বাড়ী
কিংবা নতুন স্বপ্ন ফেক্সিলোড হবে|
আবার অনেকে বেকারত্ব ঘোচাবে গলায় জড়িয়ে রশি|
আসলে এটা অসহ্য যন্ত্রনার মতন
যেন অন্তজ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর
আবার বহু জলেও হয় না নির্বান
বেকার জীবনটা ঠিক যেন এরকম।
Comments (18)