জলহীন খরেস্রাতা নদী তুমি
একবুক সবুজ হৃদয় নিয়ে
আছো ঠায় দাঁড়িয়ে;
জড়িয়ে শিশিরের হিমেল স্নিগ্ধতা,
তোমার জন্য রাত জেগে মহাকাব্য লিখি
সেলফিস নগরের দ্বার ঘেঁষে হেটে যাই দূরে
আলোকিত তবু অন্ধকারের মতো চিরকাল
কী এক অবনত কাতরতা বুকের ভেতর
বাস করে আমার; একি আমি নাকি
আমারই মতো কোন ছায়ামানব।
Comments (2)