একটি মাস রোজার শেষে
এলো উৎসবের দিন
ধনী গরীব সব মানুষের
হৃদয়ে খুশির বীণ।


ঈদের দিনে শুভেচ্ছা সবার
মোছো চোখের পানি
দুঃখের দিন হবে অবসান
এই কথাটা মানি।


টাকা পয়সা ধন দৌলত
রইবে সবই পড়ে
দান ধ্যানেতে হবে পুণ্য
সুখ আসবে নীড়ে।


রোজ দুবেলা জোটেনা ভাত
তাদের দুমুঠো দাও
আল্লাহ তোমার থাকবে সাথে
মানুষের মূল্য পাও।


ঈদের খুশি ভাগ করে নাও
হৃদয় কইবে কথা
এক জনমে এতো সুখ
ভুলবে সকল ব্যথা।


*****