বাসী রুটি দাওনা মাগো
ছিঁড়ে ছিঁড়ে খাবো
বড়দিনের কেক চাইনা কিছুই
ক্ষুধার্ত দু’দিন হলো।

কেক উৎসব ঘরে ঘরে
নেইতো ঘরে ভাত
শীতে ভীষণ কষ্টে আছি
কাটেনা নিশুতি রাত!

****