ভাবছো তুমি আমার কথা,
ভাবছি আমি তোমার কথা,
তার কথা কে ভাবে ?
বাসবে ভালো তুমি আমার,
বাসবো ভালো আমি তোমায়,
সে বা কোথায় যাবে ?
তার বুকেও হৃদয় আছে,
হৃদয় জুড়ে স্বপ্ন আছে,
মনে আনেক আশা।
তোমার মতো কাউকে পেলে,
এই দুনিয়ার সকল ফেলে,
চইবে ভালোবাসা।
আমিই নাহয় রইলাম একা,
নাইবা হলো স্বপ্ন দেখা,
তার কথাটি ভাবো।
যদিও আমি রইবো দুঃখে,
তোমার দুজন থাকলে সুখে,
আমি শান্তি পাবো।
তোমার হাতটা ছেড়েই দেবো,
অনেক দূরে ---- চলে যাবো,
তার হাতটা ধর।
আমায় তুমি পাবেনা আর,
আমার স্মৃতি কয়েক হাজার,
ভুলতে চেষ্টা কর।
Comments (6)
Only registered members can comment. Log in