আমি জানি 'সোনার তরী' আমার নয়।
তবু তাকে কাছে পেতে বড় সাধ হয়।
পাগল আমি, তাইতো এমন ভাবনা আমি ভাবি।
হায় ভোলা মন 'সোনার তরী' কেমন করে পাবি।
'সোনার তরী' ভেবেই আমি কাঠের ভোলায় খুশি।
দুঃখ সাগরে পাড়ি দিয়ে মনেতে সুখ পুষি।
'সোনার তরী' খানি তোমার জন্য গড়া।
বেমানান 'সোনার তরী' বন্ধু তুমি ছাড়া।