আধুনিক
নগ্নতা যদি আধুনিক রীতি হয়
তবে কুকুর, বেড়াল বাদ যাবে কেন ?
জয়, নগ্ন আধুনিকতার জয়।
যদি অর্ধনগ্ন, উলঙ্গ নর-নারী দেহকে শ্লীল বলো
তবে অশ্লীল বেচারার উপোষ থাকতে হবে যে।
জয়, নগ্ন আধুনিকতার জয়।
আলোচনা সভার টেবিলের চাপড়ে
আমিও আজ নগ্ন, আধুনিকও বটে।
জয়, নগ্ন আধুনিকতার জয়।
Comments (0)
No comments yet. Be the first to comment.