সাধন ভজন করে প্রজাতন্ত্রের দর্শন
শ্যামা মা গো আমায় সাধারণ করে নাও,
অসাধারণ বাছার অবাধ ক্ষমতা
দিয়ে একটিবার তুমি মুখ তুলে চাও!
দক্ষিণাধিকার কিংবা উত্তরাধিকারের সূত্র
প্রয়োগ করে তালগোল পাকানো
ঠুটো জগন্নাথের অঙ্ক মেলেনা,
আমের রাকা চুষে চুষে জীবনভর
পুষ্টির ফষ্টিনষ্টি না করলে
যে আধুনিক শরীর বাবাজি চলেনা!
বংশীর গান শুনিয়ে কেউ যেন আমার ধীশক্তি
লুটেপুটে না নিয়ে বাকি রাখে একরত্তি,
চুমু খাওয়া শুদ্ধ প্রেমিক জুডাস,
বিচারের অভাবে-অনুন্নয়নের স্বভাবে
নিত্যদিন সাধারণের আর্তি হাঁউ-মাঁউ-কাঁউ,
ধাঁধার ফাঁসে ফেলা ক্রাকচিকদের
পাঁঠার লোভে ভড়াৎ করে নামিয়ে দাও!
Comments (0)
No comments yet. Be the first to comment.