লড়াই সুমাইয়া বরকতউল্লাহ্ · Poems · 2013-12-01 · 767 views ইঁদুরের পিছে বিড়াল ছুটেছে বিড়ালের পিছে কুকুর ইঁদুর বিড়ালের ভাগ্যটা ভালো সামনে ছিল পুকুর শিয়াল ছুটেছে মোরগের পিছে মোরগ বেধেছে লড়াই এসব দেখে হেসে কুটি কুটি কাক-কোকিল আর চড়াই Share: Facebook X WhatsApp Email Copy link
Comments (0)
No comments yet. Be the first to comment.