চুরি করে ব্লগে বসি, লিখি চুরি করে
দুই দুটা পাহারাদার, বসা আমার ঘরে

আমি নাকি দুষ্টু ভীষণ, মস্ত ফাঁকিবাজ
ব্লগে ব্যারামের জন্য বাবা, আনে কবিরাজ

কাজের ছেরি ট্যারা চোখে, আমায় ফলো করে
পট পটাপট বলে দেবে, আব্বু এলে ঘরে

রুটি বেলার বেলুন নিয়ে, আম্মু দেখায় ভয়
গোল্লা পাবে পরীক্ষাতে, আব্বু রেগে কয়

আশির নিচে নম্বর পেলে, আছে অনেক ফাইন
ঘরের ভেতর এসব নিয়ে, হচ্ছে কঠিন আইন

এত কিছুর পরেও যখন, ছড়া লিখি রোজ
কী ঘটে যে ঘরের ভেতর, কেউ রাখে না খোঁজ!