অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি-
আমি জাতিসংঘ (ইউনিসেফ)-এর দেশব্যাপী আয়োজিত গল্পলেখা প্রতিযোগিতায় অনুর্ধ আঠারো গ্রুপে "মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৩"-এর প্রথম পুরস্কার লাভ করেছি।
২৪/০৯/২০১৩ই তারিখ বিকেল ৪ টায় হোটেল রূপসী বাংলায় এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা ও বিতরণ করা হয়।
পুরস্কার হিসেবে পেয়েছি সনদপত্র, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা।
পুরস্কার বিতরণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু।
অনুষ্ঠানে ইউনিসেফ-এর কান্ট্রি ডিরেক্টর, যাদুশিল্পী জুয়েল আইচ, চিত্রনায়িকা মৌসুমী ছাড়াও দেশের বিশিষ্ট ব্যক্তি, কবি, সাহিত্যিক, লেখক ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
আমি এর আগে পরপর তিন বার মীনা মিডিয়া এ্যাওয়ার্ডসহ (২য় পুরষ্কার) জাতীয় পর্যায়ে প্রতিযোগতায় ১১টি পুরষ্কার পেয়েছি।
পুরস্কার পাওয়া খুব আনন্দের বিষয়।
আমি এই আনন্দের খবরটি প্রিয় মডারেটর স্যার, ব্লগার ও লেখকদের সাথে শেয়ার করলাম।
আপনারা আমার জন্য দোয়া করবেন।
ইতি,
সুমাইয়া বরকতউল্লাহ্
Comments (23)