মধুর সংকট
আজকাল খুব পড়ছি আমি মধুর সংকটে
এ ছেলে কয়- বউ রেধেছে টেংরা মাছের ঝোল
বেগুন ভাজি, কচুর লতি বাজার থেকে আনছি কিনে
হাড়ি ভর্তি খেজুর রস আর ঘোল।
ও ছেলে কয় – দেখ রে শালা
বউ আমার নাই একটু কালা
রাঁধে ভাল, মা খাবে আজ আমার ঘরে
শিং মাছ আর উস্তা ভাজি খাওয়ার পরে
আরও আছে ঘরে পাতা দই।
আমি বলি- আমার সুখের সীমা কই?
এ ছেলে আজ নতুন কেনা শাড়ি দিল
যেই পরব অমনি ওটা চিলের মত আসল উড়ে
দিল পরার ল্যাঠা চুকে, বলল তেড়ে বাজিয়ে তুড়ি
দেখরে শালার রুচি- ওইটা কোন কালার হল?
মা আমার কি অশীতিপর বুড়ি?
বাজার থেকে আনব কিনে
মেরুন রঙা আর লাল পেড়ে এক শাড়ি।
আমি বলি- আনরে বাছা, সাথে একটা ঘুঙুর আনিস
একটু পরে নাচি।
মাগরিবের আজান পরে নামাজ শেষে
তসবি জপে জায়নামাজটা যেই রেখেছি
এ ছেলে কয়- লক্ষ্মী মা, আমার সাথে চল
সিরিয়ালটা হইছে শুরু, এই বুঝি মিস হল।
ও ছেলে বেজার চোখে বলছে শেসে
ভাগ তুই- তোর ঘরের দুই ঘ্যানঘ্যানানি
বেজায় পাঁজি-করে রিমোট নিয়ে টানাটানি
মা আমার শান্তিপ্রিয় শান্ত করে বসে
খাবে মুড়ি দেখবে টিভি সকল চ্যানেল চষে।
আজ আমি যে পড়েছি এক মধুর সংকটে।
Comments (0)
No comments yet. Be the first to comment.