দ্বিধাহীন
শুদ্রক উপাধ্যায়
কষ্ঠেরা বোকা বনে যায়
সুখ যখন মিট মিট হাসে;
সারল্য যৌবনে ও থাকে,
দ্বিধাহীন ভালোবাসা ।
তৃণ লতার স্নেহময় ভালোবাসা
পরিলক্ষ্যনীয়; বেড়ে উঠা গাছে,
স্বর্ন কেশী লতা অবৃত করে দেহ
যেন শীতের চাদর মুড়ে থাকে ।
মৃত্য মাঝে মাঝে কাছে ডাকে
ভালোবাসতে চায় শরীর,
বার বার স্বর্ন কেশী তৃণ
বেঁধে রাখে শরীর ও মন।
Comments (9)