আমি আমার ঘর আজ হঠাৎ বিষণ্ণ, ফাঁকা
দেয়ালে নতুন রঙের পর্বের সবে মাত্র শুরু তবু
কারও ভুলে বা স্বেচ্ছায় হারিয়েছে রঙের তুলি
বিরহ,অভিমানের শ্যাওলা জমে এখন শুধু কালো ছাপ।

টেবিলের উপর রাখা পুতুলটা আগে প্রাইয় হাসত
আর আমার সুখের ভাগ নিয়ে নিজের মনে একাই নাচত
তবে আজ সে ক্ষান্ত শুধু নির্বাক চাওনিতে যেন বলবে কিছু
আমি তা চাইনা শুনতে ওর কাছেও আমার প্রেমের বিলাপ।

ওই ফটো-ফ্রেমের জায়গাটা এখনও ফাঁকা প্রথম থেকেই
খুব শখেই আনাছিল আজ ওটারও কোন মূল্য নেই আর
যাকে মনের খাঁচায় পারিনি রাখতে বন্দি, যে আজ নতুন
রুপে পরিচয় দেয় তাকে নিয়ে ভাবা যে সমাজের চোখে পাপ।