ঐ পুষ্প বিলাসী চোখে আমার নিঃশ্বাস হামাগুড়ি দেয় ,
যে আঁতুড়ঘরে একান্তই আমার তুমি ;
একটানা পূরবী হওয়ায় তোমার সুভাস -
যত মাতাল সমুদ্র শুকায়, হৃদয়ের বাঁকে ;
এখানে রঙিন সব প্রজাপতি তোমার চিহ্ন আঁকে
দিনরাত ; সকল মিলন অপেক্ষায় গুমড়ে মরে ,
যেন এ করুণ সভ্যতার ধ্বংসের প্রস্তুতি ।
তুমি জানো সকল ব্যাথা ,
কিছু অভিঘাত আর কিছু অনাহারী সন্ধ্যা ;
কতকাল ও-মুখ দেখিনি নীরবে আড়ালে ,
আত্নারা আপন আজও -
যেখানে ঐ পদধ্বনি গোপনে বাজে ।
Comments (6)