বেলা বাড়ায় সাথে সাথে হু-হু করে বাড়ছে জনস্রোত।
ইতিমধ্যেই এসে পৌঁছেছে সংবাদমধ্যম ;
এসেছে প্রশাসন ;
আর রাস্তাতে আসছেন স্থানীয় বিধায়ক।
ওদিকে
মেয়ের মাকে সামলাচ্ছেন
পাড়া-প্রতিবেশি , আত্মীয়-সজ্জন।
ভেঙে পড়া বাবা বাইরে বসে আছেন চুপচাপ।
পুলিশের প্রশ্ন :
‘যে চারটি ছেলে আপনার মেয়েকে তুলে নিয়ে গেল
এর আগে আপনার মেয়ের সাথে তাদেরকে দেখেছেন নাকি ?’
আর সংবাদমধ্যম রটনার জন্য এবং সারাদিন কাটানোর জন্য
সকাল সকাল একটা দারুণ ঘটনা পেল।
এদিকে
স্বপ্নরাজ্যের মুখ্যমন্ত্রী
(জানোয়ারদের মধ্যে সবচেয়ে বড় জানোয়ার যিনি)
তিনি আগেই ঘোষনা করে দিয়েছেন
‘মেয়ে ধর্ষিতা হলে—
পরিবার পাবে পঞ্চাশ হাজার ;
আর মারা গেলে
এক লক্ষ।
বাবা কারো কোনো প্রশ্নের উত্তরই দিতে পারচ্ছেন না
তিনি শুধু বললেন
‘খুকুকে ফিরিয়ে দিন’।
Comments (0)
No comments yet. Be the first to comment.