নতুন পাঠ
সুব্রত সামন্ত
— আমাদের মন্ত্রী জনদরদী !
— শুনেছি।
— আমাদের মন্ত্রী প্রচণ্ড কর্মঠ !
— জানি।
— আমাদের মন্ত্রী উন্নয়নমুখী !
— নিজের চোখে দেখেছি।
— আমাদের মন্ত্রীকে নিয়ে এবার আপনিও কিছু বলুন !
— আপনাদের মন্ত্রীকে আমাকে একবার দেখাবেন ?
— কেন ?
— পাগলা কুকুরের পাশে রেখে দেখব, কোনটা বেশি বিপজ্জনক ?
কবিতাটি "আজ কবিতারা কথা বলবে" পার্ট -২ থেকে নেওয়া হল।
সিরিজ - ' ভালোবাসা যে ভাষায় কথা বলে '
Comments (5)