পড়ন্ত বিকালে এককামরা ট্রেন।
আর কটি দুর্দান্ত ছিমছাম যুবক।
হঠাৎ সেই কক্ষে এসে পৌঁছায় কয়েকটি
দুর্বোধ্য , অহংকারী এবং সুস্বাস্থ্যবতী যুবতী।
এদের প্রত্যেকের শরীরেই উজ্জ্বল চাপ চাপ যৌবন ;
কোনোকিছুর সঙ্গেই যার তুলনা চলে না।
স্বভাবতই এর নাম কূলপ্লাবিনী রহস্য।
কিছুক্ষনেই মধ্যেই যুবকদের মধ্যে
চন্দনের সম্মানে শুরু হয় তুমুল উৎসবের বাজনা।
সেইসাথে যুবতীকটাকে সাথে নিয়ে চলে যায়
দোষ ও গবেষণায়।
পরিসংখ্যান জানিয়ে দেয়
ধ্বনির অধিক প্রতিধ্বনির কথা।
যুবককটি পাপ কাটানোর জন্য , এক্ষুনি-অবিলম্বে উপায় চায়।
তারপরই ছাড়ে নিরুপায় দীর্ঘশ্বাস।
আমি দেখি ওদের মধ্যে কি তীব্র লড়াই এবং
নিজেকে নিজের মধ্যে বন্দী রাখার সর্বোচ্চ প্রয়াস।
অবশ্য তাতে তারা সফলও হয়।
দু’দিকের পাথর থেকে শুধু চুঁইয়ে পড়ে
অদৃশ্য বৃষ্টিময় মেঘলোক।
যা গতকাল কিংবা আগামির ফসল।
Comments (0)
No comments yet. Be the first to comment.