উত্তরমুখো বটগাছের উত্তর দিক দিয়ে
পশ্চিম থেকে পূর্বে বয়ে গেছে যে রাস্তা
তা থেকে গুনে গুনে পনের পা ফেললেই
দ্বিতীয় সারির ৩৫৭ নম্বরের গোলাপি রঙের যে বাড়িটা
সেই বাড়ির চিলেকোটায় পাশে দক্ষিনের
কামরাতে থাকত মেয়েটা।
এখন যেখানে আছেন তার বাবা।
কার সাথে কি কথা বলেন তিনি এত
তা তিনি নিজেও বুঝি জানেন না।
আর সেজন্যই যখন-তখন ডাক্তার এসে
ছুঁচে করে তাঁর শরীরে নানারকমের তরল ডুকিয়ে দিয়ে যান।
তারপর তিনি ক্রমশ ঠাণ্ডা হতে থাকেন
তাঁর শেষ কথাটা সবাই বুঝতে পারে
তিনি বলেন ‘খুকুকে ফিরিয়ে দাও’।