এবারের মরশুমে প্রচুর গরম ফলেছে।
বাইরে বেড়োলেই
দুপুরগুলো ছুরির ফলার মতো গায়ে বিঁধতে থাকে।
অথচ জীবনকে ছিটকেনির বাইরে নিয়ে আসতেই হবে।
বৈশাখের এমনই ধোঁয়া-ধোঁয়া দুপুরে দেখা গেল
বাসস্টপে কলেজ ফিরৎ একটি মেয়েকে।
কয়েকটা যুবক তার সামনেই ছিল।
হঠাত তাদেরকে কে যেন সমুদ্র উপকূলে নিয়ে গেল।
এরপর থেকেই তারা নিজেদেরকে অসম্ভব আগলাতে থাকে।
তারপরই শুরু হয় দিবাস্বপ্ন।
অভিজ্ঞরা যাকে মতিভ্রম বলেন।
মেয়েটির চিবুকে দুঃসময়ের ঘাম।
মোচার খোলার মতো রমণী ঘ্রাণ বেড়িয়ে আসে শরীর থেকে।
যুবক ছেলেকটি এখনই বুঝি ভয়ংকর জুয়ারির মতো
মনে মনে নীল-সাদা জলে আত্মঘাতী হবে।
কিন্তু কার সঙ্গে ?
সেসব ভেবে ওঠবার আগেই
বাসস্টপে বাস এসে পড়ে।
Comments (1)