সকাল বেলায়
বাবার সাথে মুখে মুখে কথা;
শত অন্যায় করেও
অনেকদিন মায়ের হাতে
কান মোলা না খাওয়া;
নিজের সন্তানের উপর
খাটাতে পারি না যখন
স্নেহের চোরা-চালান।
আমার স্ত্রী যখন বেলফুলের মালার বদলে
চেয়ে বসে মালার দাম।

তখন আমার বাসায় এসে কেউ যদি
আমার খোঁজ করেন;
তখন তার জবাব হবে শুধু এটাই
সুব্রত বাড়িতে নেই।