আঁঙ্গে হাঁ হুঁজুর,
আমাকে প্রেমিক বানানোর জন্য
আসলে রূপা নামের এই মেয়েটিই দায়ী।
আপনিই বলুন হুঁজুর বস্তা ভর্তি টাকা ঘুষ দেওয়ার মতো
ও আমার দিকে কেন ওভাবে তাকালো ?
ওর আঠারো বছর বয়স দিয়ে
আমাকে আমার পুরুষ প্রোফাইল কেন দেখাতে গেল ?
আমি তো শুধু ঐ নামটিকে আর ঐ মূর্ত্তিটিকে
নীলকণ্ঠের মতো এ জীবনে ধারণ করেছি-মাত্র।
তারপর থেকেই সেই ভুল করাকে
না পারছি গিলতে আর না পারছি উগরাতে।
আমার সর্বনাশ হয়ে গেছে হুঁজুর।

অতএব আপনি এখন ঐ মেয়েটিকে আদেশ করুন
আমাকে ভালবাসতে।
নাহলে আমি কিন্তু অখাদ্য-কুখাদ্য খাবো।
খারাপ খারাপ জায়গায় যাবো।
আর আমার মৃত্যুর জন্য ওকেই দায়ী করব।