আট বছরের সেই মেয়েটিকে এবার
কাঠগোড়ায় তুলে সাক্ষ নেওয়া হবে।
প্রথম প্রশ্ন :
তারা সংখ্যায় কতজন ছিল ?
সে গুনতে শুরু করল—
একজন, দু’জন, তিনজন, চারজন...
না এরপর সে আর গুনে উঠতে পারল না।
দ্বিতীয় প্রশ্ন :
ওরা তার সাথে কি কি করেছিল ?
যন্ত্রণাতে কুকড়ে গিয়ে উত্তর দিল—
একজন প্রথমে তার গাল টিপে দিল
একজন ফ্রক ছিঁড়ে দিল
আর অন্যজন তাকে খুব কষ্ট দিল...
না এরপর তার আর কিছুই মনে নেই।
কারো কোনো অপরাধই প্রমাণ হল না।
আইন কোনো শাস্তি দিতে পারলনা তো কি হয়েছে
তাই বলে কি আমরা চুপ থাকব ?
কিন্তু এসব যারা প্রশ্ন করছে
আর যাদেরকে নিয়ে এসব প্রশ্ন করা হচ্ছে
সেইসব মানুষের বাচ্চাগুলোকে নিয়ে কি করা যায় বলুন তো ?
Comments (3)