কোনো অপরাধ না করেও
আমরা অপরাধী ।
সমাজ য্তটা না দেয়
তার চেয়ে ঢের বেশি শাস্তি
আমরা নিজেরা নিজেদেরকে দিয়ে থাকি ।
জন-বিস্ফোরনের মধ্যে থেকেও আমরা কি ভীষণই-না একা !
নিত্য নতুন নতুন মজা-কৌতুকের মধ্যে থেকেও আমরা দুঃখী !
বেঁচে থাকবার সকল রকমের সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও
সেসব থেকে আমরা বিচ্যুত-নির্বাসিত !
আমরা কে ?
কে আবার ,
বেকার-মধ্যবৃত্ত যুবক-সমাজ ।
এরই মধ্যে কখনো-সখনো হয় আবশ্য নন-ভেজের সাধ :
রাস্তা-ঘাটে , বাসে-ট্রামে হয়ে যায় তোমাদের সাথে আচমকা দেখা ।
আমাদের মনে গরম ছিটানো তোমাদের বিচরণ ।
মেয়েরা যেমন হয়ে থাকে : তোমরাও সেই-রকমই সাধারণ
অথচ আমাদের কাছে "সেই তোমরাই" কেউ ঊবর্শি , কেউ মেনকা ...
প্রত্যেকেই অস্বাধারণ ।
"তোমাদের শরীরের বাইরের মোড়ক থেকে নাক ঝাড়া"
আমাদের কাছে : "স-ব-ই-শি-ল্প" ।
তোমাদেরকে যত দেখ : ততই শুধু ভাবি আর অবাক হয়ে যাই ।
আমাদের জীবনেও ঘটে রূপান্তর
কাল থেকে কালান্তরে যা হয়ে আসছে ...
আত্মহত্যা করবার তীব্র বাসনা ছেড়ে দিয়ে
আমরা আবারও আমাদেরকে
স্বাভাবিক জীবনস্রোতে ফিরিয়ে নিয়ে আসবার সবরকমের চেষ্টা করি ।
Comments (4)