রোজ রোজ যাকে তুমি ধমক দিয়ে
চুপ করিয়ে রাখো।
এড়িয়ে যাওয়ার সাথে সাথে
অস্বীকারও কর।
তুমি যাকে নিপাত করতে গিয়ে
নিজে নির্যাতিত হও।
নিষেধাজ্ঞা জারি করেও
তুমি যাকে নিষির্দ্ধ করতে পারো না।

আর এতসব কিছুর বিরুধে দাঁড়িয়েও
দিন দিন যে শুধু শক্তিশালী হয় :
সেটা হল ‘আমার ভালোবাসা’।