আমিই সেই আদিগন্ত প্রসারিত ভূমি
আমিই সেই আদিগন্ত প্রসারিত ভূমি_
যার ওপর তুমি বিচরণ করেছো এতোকাল।
সৃষ্টির আদিকালে আমি ছিলাম শুষ্ক মরুভূমি;
এক সময় তুমি এলে রাণী নেফারতিতির মতো।
আমার শুষ্ক ভূমিতে রসের ফোয়ারা বয়ে গেল।
যেখানে উড়ে বেড়াত শ্বাসরোধী লু হাওয়া
সেখানে উড়েছে ফিরদাউসের স্নিগ্ধতা।
আমিই সেই আদিগন্ত প্রসারিত ভূমি_
যার হৃদয়ে তুমি চাষ করেছো প্রেম আর সহানুভূতির।
আমার নেফারতিতি...
এখন তুমি কোথায় আছো কেমন আছো!
একবার ফিরে এসো তুমি।
আমার ভূমিকে আবার শুষ্ক করে দিয়ে যাও।
এত প্রেম দিয়ে আমি কি করব?
Comments (5)