পল্টনের ঐ সমাবেশে
গলা ফাটায় কারা?
যাদের হাতে ঠকছে মানুষ
মারছে পিষে তারা।

রাস্তা-ঘাটে মিছিল নিয়ে
খাচ্ছে গুলি কারা,
দলের জন্য শ্লোগান দিয়ে
বোকার মতো যারা!

চাঁদাবাজী হুমকি-ধামকি
দিচ্ছে ওরা কারা?
আমাগী দিনে ত্রাসের রাজ্য
গড়বে দেশে যারা।

দেশের ভিতর লক্ষ মানুষ
আমজনতা কারা?
নিঃস্পেষিত নির্যাতিত
খাচ্ছে যারা ধরা!
১০/২২/২০১৩