ঈদের বোনাস পাব
অফিসে,
কত দিবে অফিসার
খবিশে?

গিন্নির রোজকার
হাজার আবদার,
বাপরে মনে হয়
ঘরের সর্দার!

আলু-পটল বাজারে
পড়ে গেছে ধুম,
স্লিপিং এইড ছাড়া
হয় না তো ঘুম।

কাজের মেয়ে স্বপ্না
যাবে ঈদে বাড়ীতে,
কে রাঁধবে ভাত
কিচেনের হাড়িতে?

হায়রে সুখের
ঈদ,
শেষে কষ্টের
গীত!


০৭/৩০/২০১৩