জেবাউল নকিব।তারুণ্যের উচ্ছ্বাসে ভরা জীবন। বয়েছে তরুণ। কবিতা লিখে, উপস্থাপনা করে। খুব ভালো ছেলেটি। অর সাথে পরিচয় কবিতার আসরে। শিখার আদদম্য ইচ্ছা আছে। খুব চটপটে নকিবকে আমি খুব স্নেহ করি দুটি কারণে, ১ ভাল লিখতে চেষ্টা করে,২,উত্সাহ আছে। একটু ঘষামাজা করলে আরও ভালো লিখবে।শুধু অকে একটু ধরিয়ে দিতে হবে।
ভাবছি নকিবকে নিয়ে যাব বাংলা একাডেমিতে। সেখানে একজন উপ-পরিচালক আছেন যার সাথে বিপুলের ভাল পরিচয় আছে। অনেক দিন বাংলা একাডেমিতে যাইনি বলে একটা ফাঁক রয়ে গেছে। যখন কবি আসাদ চৌধুরী উপ-পরিচালিক। একটু জানাশোনা ছিল। প্রায়ই যাওয়া হতো। নকিবকে একটি লাইন ধরিয়ে দিতে পাওরলে সে ভাল করবে।
শুধু নকিব নয়, আমরা যারা নবিন লেখক তারা একটু যদি সুযোগ পাই তাহলে আরও ভালো লেখা বের করতে পারতাম। এই জন্য একজন সাহায্যকারী বড্ড প্রয়োজন।আমরা এব্যাপারে একে অন্যকে সাহায়-সহযোগিতা করতে পারি।
আমার আরেক ছোট ভাই, খুব আদরের, ভালো লিখে ইনসিগনিয়া অভি।সেও একটু সহযোগিতা পেলে আরও ভালো করবে।এই আসরে আরও অনেক কবি বন্ধু আছেন যারা খুব ভাল লিখেন, তাদের নাম এখানে প্রকাশ করলাম না। আপনারা যদি অন্যদের একটু সহযোগিতা করতে পারেন, তাহলে আমাদের মধ্য থেকে অসাধারণ কিছু বেরিয়ে আসবে।
০৯/৩০/২০১৩
Comments (17)