লোকটি অন্ধ।প্রায়ই সে আমাদের ষ্টোরে আসে। কেনাকাটা করে চলে যায়। ভাবছেন কীভাবে আসে আর কীভাবে কেনাকাটা করে চলে যায়? বলছি।
লোকটিকে সাহায্য করে একটি প্রভুভক্ত কুকুর। প্রশিক্ষণপ্রাপ্ত এই কুকুরটি সে যেখানে যাবে সেখানেই নিয়ে যায়। কুকুর রাস্তা চিনিয়ে তাকে নিয়ে যায়। লোকটির এক হাতে সাদা ছড়ি, অন্য হাতে কুকুরে রশি!

কুকুরটি অন্ধ লোকটি নিরাপদে যে কোন স্থানে নিয়ে যায়, আবার ফিরিয়ে নিয়ে আসে ঘরে। বোবা প্রাণী কথা জানে না, অথচ একজন মানুষের মত কাজ করে যাচ্ছে।।

আজকাল মানুষ মানুষের ক্ষতি করছে, হত্যা করছে। অথচ এই বোবা প্রাণী?

পশুদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।

০৯/২৯/২০১৩