চেয়ে দেখো গোধূলির শেষ রঙ আকাশে
ওই আলোতে উদ্ভাসিত প্রেম
তোমাদের জীবনে আনুক সংরাগ -----
বিচ্ছেদের প্রবল বেদনা যাক দূরে ----
আবার জ্যোৎস্নাধারা তোমাদের চোখে এসে
ধীরে বাজাক জীবনের সঙ্গীত ------

মধুবন কুসুমিত হোক---------
অকারনে বৃষ্টি ডেকে আনুক শ্যামলী মেঘ-----
ফলভারে আনত হোক কিশোরী জামরুল গাছ ---

জীবনে-জীবন গড়ে নদী হোক সুস্নাত----

আমি শুধু দূর থেকে দেখে যাই
প্রকৃতির এই ভরা খেলাঘর ------