বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
ধরে শুধু জামা কাপড় বায়না
টাকা ছাড়া এক পা-ও সে যায় না
মুরগী পোলাও কোরমা ছাড়া খায় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
জিন্স প্যান্টে দারুণ খুশি, তাই না
আজকে যাবে নানী বাড়ি- ভায়না
এই ছেলেরা আয় দেখে যা, আয় না!
বাড়ির পাশের ঐ মেয়েটি- চায়না
ব্যান্ড সে আর কোনো গান গায় না
নয়তো বাপের হাজার বিশেক মাইনা
ভাবখানা তার রাজকুমারী ডায়না!
Comments (4)