গোপন কথাটি গোপনে রেখেছো,
সামনে আননি কেন?
মনের কথাটি মনেই রেখেছো,
মুখে আননি কেন?
হৃদয় ব্যথাটি অন্তরে রেখেছো,
বাহারে আননি কেন?
ভালোবেসে তুমি ভিখারি হয়েছ,
তবুও বলোনি কেন?
মোর কালো দাগ নিজ গায়ে লাগিয়েছো,
তবুও আমায় কলঙ্কিনী হতে দাওনি কেন?
প্রিয়, তুমি মোরে ভালোবেসেছ,
তবুও কখনো ভালোবাসি ভালোবাসি বলোনি কেন?
Comments (8)