বিপ্লবী হতে হলে
ভয়কে করতে হবে খুন,
গলা টিপে হত্যা করতে হবে তাকে।
বিপ্লবী কখনো ভয় পায় না,
ভয় পেলে বিপ্লবী হওয়া যায় না,
চলার পথে আসতে পারে বাধা,
যেখানেই আসবে বাধা
সেখানেই করতে হবে আঘাত
যুক্তির অথবা শাণিত অস্ত্রের,
যেন ভেদাভেদ দূর হয়ে যায়
আসে সাম্য, শান্তি, সৌন্দর্য।
বিপ্লব মানে সাম্যের সমাজ গড়া
বিপ্লব মানে শান্তিতে বসবাস করা
বিপ্লব মানে সৌন্দর্যময় নতুন জন্মভূমি।
(10-03-17 Friday)
Comments (16)