পরানের কাছাকাছি:

রুধিরে
জিজ্ঞাসিনু আমি,
-কাহারও লাগিয়া এমন;
হইনু উচাটন?
কহিলঃ ভালোবাসার মানুষ সেইজন।

জিজ্ঞাসিনু রাধাচূড়ায়,
- কেন নও লাল?
: চুরিয়াছে কৃষ্ণচূড়া,
উত্তরে কইছাল।

- কেন ভালোবাসা হয়?
কেনইবা প্রেম আসে”
: মানুষ য্যান যুগ-যুগ
মাইনষ্যেরে ভালোবাসে।

- আমার পরান করিল কে ক্ষত?”
: পরান যার ঠিক, তোমারি মত!

- পরানটারে ছাড়ি, ক্যামনে কও বাঁচি?”
: পরানটারে রাখ তার,
পরানের কাছাকাছি।