শূন্যে কটি আঙ্গুল নেড়ে তিনি বুঝিয়ে দিলেন
তিনি একটু উপর দিয়ে হাঁটছেন,
তবে সবার স্বার্থ রক্ষা করতে,
এই মাটিতে নামছেন।
তাঁর প্রাপ্য বিশেষ কিছু টালবাহানায় অগ্রিম,
সাধারণের জন্য আছে সলতে পোড়া পিদ্দিম।
তিনি মুঠোর মধ্যে মদ দিয়েছেন বিলেতি বা দেশী
মানো কিংবা না মানো ভাই তাঁর বুদ্ধিই বেশী।
সবার জন্য খবর আছে মুখরোচক টাটকা,
প্রতিদিনের সংবাদে সব ধর্ষণে চোখ আটকা।
সবার সাথে হাত মিলিয়ে চপ্পল পায়ে হাঁটছেন,
এমন কিছু কাজ করেছেন--- কাটছেন,তিনি কাটছেন।।