তোমার জন্য মুক্ত আকাশ মুক্ত মন,
তোমার জন্য মেঘলা দিনের মনকেমন,
তোমার জন্য নখের ডগায় নেলপালিশ,
তোমার জন্য শুকনো মুখে রোজ নালিশ।
তবুও তোমায় ডাকবো না আর কাল থেকে,
দুষ্টু মিষ্টি স্মৃতিরা সব যাক ঢেকে,
তোমায় আমি খুব চিনেছি এবার যাও,
তোমায় দেওয়া 'I Love You' ফেরত দাও।
Comments (11)