বয়ে যায় দুরন্ত সময়, অজানাকে সাথী করে,
আম হয়ে ঝড়ে পড়ে, আমলকী ফল।
কতটা অচেনা,কতটা অলীক কল্পনা,
কিছুটা বাস্তব, তবে বেশীটাই সময়ের খেল।
তুমি আমি ; আমি তুমি ঘড়ী হয়ে বয়ে চলে
টিক টিক টিক।
অবুঝ কবিতা, তাই বূঝেও বুঝল না এলো মেলো কথা,
একরাশ আশা হয়ে মেলে দিলো ডানা,
চাঁদ মামা মিটি মিটি হাসে ; হাসি হয়ে ঝড়ে পড়ে
আগামীর দেশে,প্রজাপতি রং মেখে ঊড়ে যায় ,
বাকিটা কেজো কথা ; জলছবি লুকোচুরি হেসে ফেলে
ফিক ফিক ফিক।