মা মেরির মতো আমার সততাতে রয়েছে যীশু
আমার অনুরোধে এখনও সন্তান আছে
নাস্তিকই বড় আস্তিক হয়
অনেক ব্যক্তিগত দুঃখের পরেও রয়ে যায় ভয়।
জীবনের পথটা পরিবর্তন করেছি
নিজের ইচ্ছাকে অনেক ভাবেই মেরেছি।
তবুও এখন মা হয়ে থাকতে চাই রোজ
আজও চলছে শত সন্তানের খোজ।
এখন আমি সব পেয়েছির দেশে
এখন হাটছি মায়ের মতো বেশে।
শুধু মা বলে দৌড়ে আসছে খুঁকি,
আমি এ ভেবেই হয়েছি যে সুখি।
চিরন্তন আমার মা হওয়ার সংসার কথা
অমরত্বের পথে হাটছি মায়াময় গভীরতা।
Comments (1)