লটারি
আমি Optometrist।চোখ চেক করার তাগিদে কিছু জায়গায় বসি।তো সেরকমই এক জায়গা তে পাশের দোকানের একটি লোক গলপ করতে আসতো তিনি মূলত সেলসের দাদা দের সাথেই কথা বলতেন।টুকরো টাকরা খবরে আঁচ করতাম খুব বেশী গানধি জী ওনার কাছে খুব একটা থাকতে চাননা(ওনার ভাষায় অভাবের সংসার তার উপর শশুর বাড়ি থেকেও বিয়ে র সময় খুব একটা কিছু পাননি যেমন আশা করেছিলেন আরকি)।ঐ দাদা রোজ ই একটা করে লটারীর টিকিট কিনে আননেন সেলস দাদা আর উনি সবাই হামলে পরে নমবর মেলাতেন।কিনতু কোনও দিন ও কোনো পুরষকার পেতেন না।আমি একদিন থাকতে না পেরে পরশন করেই ফেললাম উনি কেনো এরকম করেন(তাও যদি কিছু পেতেন বুঝতাম)এত টাকা নষ্ট।যদিও বা টাকা পেয়েও যান উনি কি করবেন?উনি বলেছিলেন সামনের ঐ বড়ো রেষ্টুরেন্ট টা দেখছেন?যদি টাকা পাই তাহোলে ছেলে বউ কে নিয়ে ঐ ঝকঝকে জায়গা টিতে খাবো।খুব ভালো লেগেছিলো।আমাদের কতো ছোটো ছোটো ইচ্ছা সাবানের ফেনার মতো উড়তে থাকে।আবার এক সময় আয়ু শেষ হয়ে যায়।
Comments (2)