ঠান্ডা, মৃদু বইছে বাতাস,
মেঘাচ্ছন্ন দূরের আকাশ,
শান্ত এই শীতল দিনে, অশান্ত এই মন।
এই বৃষ্টির মধ্য দিয়ে,
কোথায় যেন হারিয়ে গিয়ে,
আজকে যেন খুজে পেতে চায়, বিশেষ এক প্রিয়জন।
কিন্তু তাকে পায়্না খুজে,
হতাশ হয়ে চক্ষু বুজে,
আবেগে ভেসে ফিরে আসে সে, নিজের মনের ঘরে।
হতাশ হয়ে ভাবতে থাকে,
কবে খুজে পাবে তাকে,
কবে তাকে করবে আপন নিজের মত করে।