মা, মাগো,
তুমি আজ কোথায়,
মায়ায় ভরা মুখটি তোমার ,
যখন আমি চাই,
দুঃখ ভুলে বুকের ভিতর
শান্তি তখন পাই।
ও মা, মাগো।
যখন তোমায় ছবি,
সামনে এসে যায়
মনের সব দুঃখগুলি,
আমি ভুলে যাই।
অনাবিল সুখ আর আনন্দে,
জীবনের ছন্দ খুঁজে পাই।
মাগো , মা,
তোমার কোমল পরশে,
তৃষ্ণা মিটে যায়।
পৃথিবীর বুকে অন্য কোথায়,
তার সন্ধান মেলা দায়,
তোমার মিষ্টি ভরা চেহারা,
যদি দেখি একটি বার,
একশত হজ্জের ছওয়াবের,
শুধু আমিই ভাগীদার।
Comments (16)