তুমি চলে গেছ বলে,
কথা দিয়েছিলাম ভুলে যাবো,
কিন্ত আজও তোমায় ভুলতে পারিনি,
কেমন করে ভুলব তোমায়?
তুমি যে শ্বাস-প্রশ্বাসে মিশে আছ।
তোমার ফোন নাম্বার টা মুছে দিতে বলেছ,
রাগের মাথায় বলেছিলাম মুছে দেবো,
জানো প্রিয়া, আজো মুছে দিতে পারিনি,
কেমন করে মুছে দেবো?
নাম্বার তো এখনো নামতার মতো মুখস্ত করে রেখেছি।
তোমার ছবি গুলি পুড়ে ফেলতে বলেছ,
প্রতিজ্ঞার স্বরে রাজী হয়েছিলাম ছুঁড়ে ফেলে দেবো,
দিয়াশলাই আর ছবি হাতে নিয়েও কথা রাখতে পারিনি,
কেন পারিনি হয়ত জানবে কোনদিন,
কারন, আমার মন নামকExhibition Hall এ শুধু তোমার ছবির প্রদর্শন।
Comments (0)
No comments yet. Be the first to comment.