যে রাস্তায় চলছি,
তার নাই সীমানা।
কোথা যাচ্ছে জীবন,
সব যেন অজানা।।

যে সপ্ন চোখে,
ভেসে চলে রাত-বিরাত।
পূর্ণতা পাবার পূর্বে,
নেমে আসে প্রভাত।।

যে হৃদয় বুকে,
বাঁধা ক্ষুদ্র থলে।
একাকী যন্ত্রনার হাহাকার,
বুক ভাসে জলে।।

যে মমতা মাখা,
আশীর্বাদ ভরা জীবন,
পূর্ণতা পেয়েও অপূর্ণ,
কিছু ভুলের কারণ।।