আমি তাকাতে পারিনি
ঐ পোড়া চোখে, পোড়া মূখে
ঐ দগদগে পোড়া ক্ষতে
দুঃসহ যন্ত্রণার পোড়া ঠোঁটে!
কাকে খায়না কাকের মাংস
গন্ডার তাড়ায়না গন্ডারকে
শিয়াল আর কুকুর ও হয় শান্ত
যুগে যুগে কেবল আমরাই অশান্ত!
শোনেছি বার্ণ ইউনিট এখন এফডিসি
হালের ঢালিউডি সোটিং স্পট
গ্লিসারিনে ও কান্না আসেনা
যদিও হয় কান্না মেশানো ডকুমেন্টারী!
সত্যি সেলুকাস কি বিচিত্র এই দেশ
পোড়া মানুষের চামড়া বেচে রাজনীতি!
ওগো যুগের কর্ণধারেরা-
অনেক খুঁজেছো কারন অকারন
অনেক গ্লিসারিন করেছো ক্ষয়
সময়ের আড়ালে সবাই পাপি
করোনা আর মিছে অভিনয়।
স্বর্ণ পুড়ে পুড়ে সোনা খাঁটি হয়
মানুষ পুড়ে মৃত্যু টেনে লয়
তারচেয়ে বরং বিবেক পোড়ায়ে
হীনতা নীচতা দাও তাড়ায়ে।