বাজান ও বাজান
হইল দেখ ফজরের আযান
ঘুমাইবা আর কত
পড়ালেখা করতে বস।
পড়ালখা করে যে
গাড়ি ঘোড়ায় চড়ে সে
পড়া লেখা না করলে
দাম নাই আর এই সমাজে।
খেলার সময় খেলা বাদে
সকাল বিকাল সন্ধ্যা রাতে
করবা শুধু পড়া লেখা
সামনে তোমার পিএসসি পরীক্ষা।
কি যে কন বাজান
আপনেও যান ঘুমান
সারা বছর পড়ালেখা
সেই দিন আর নাইক্যা।
পরীক্ষার আগের রাইতে
ইন্টারনেটে সার্চ দিলে
প্রশ্ন আসে সেটে সেটে
দরকার কি আর কষ্ট করে।
Comments (1)